স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার মোকাম গ্রামে দুই যুবককে বৈদ্যুতিক শক ও কুপিয়ে আহত করা হয়। তাদের মধ্যে মোক্তার হোসেন নামের একজন মঙ্গলবার বিকালে মারা যান। নিহত যুবক জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর এলাকার বলে জানা গেছে। আহত যুবক সালমান খান সবুজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও মুমূর্ষ। মোকাম গ্রামের হাকিম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। হাকিম আলীর বাড়িতে গিয়ে কাউকে খোঁজে পাওয়া যায়নি। ওই পরিবার প্রভাবশালী হওয়ায় প্রতিবেশীরাও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
স্থানীয় দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই শরীফ জানান,সন্ধ্যায় তারা লাশ উদ্ধার করেছেন। তবে কি ভাবে এ যুবক মারা গেছেন সেই বিষয়ে তিনি বিস্তারিত পরে জানাবেন বলে জানিয়েছেন।


























































