স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৯ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ০৮.০০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র “কেরানীনগর মাঠ” নামক স্থান হতে ১.৫ কেজি গাঁজাসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ রবি হোসেন (২০), পিতা- মোঃ কালু মিয়া, গ্রাম- টিক্কারচর, ডাকঘর- মোঘলটুলী, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ৯৭ বোতল, গাঁজা- ১০ কেজি, টার্গেট ট্যাবলেট- ১৪৪০ টি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ৮২০০০ টি, হরলিক্স- ২৩৬ টি এবং ১০৭৫ টি কসমেটিকস্ সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২৩,৩৭,১৩০/-(তেইশ লক্ষ সাইত্রিশ হাজার একশত ত্রিশ) টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কুমিল্লা কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































