শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মার্কিন নির্বাচনে সরকারের শিক্ষা নেয়া উচিত : বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৬

168789_19

পূর্বাশা ডেস্ক:

আমেরিকার সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের সরকারকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে বলেন, সেখানে ডেমোক্র্যাটরা ক্ষমতায় আছে, কিন্তু রিপাবলিকানরা নির্বাচিত হয়েছে। এখানে তো গায়ের জোরের কিছুই নেই। জনমতের প্রতিফলন ঘটেছে। আওয়ামী লীগের উচিৎ সেই নির্বাচন থেকে শিক্ষা নেয়া। তাহলে মিথ্যাচার কমে যাবে। অহমিকা কমে যাবে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
রিজভী বলেন, ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য আমরা আবেদন জানিয়েছি। আশা করি অনুমতি পাবো। সরকার বাধা দেবে না। সেদিন দুপুর দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা শুরু হবে বলে রিজভী জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি