ডেস্ক রিপোর্টঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ। ৫০ অঙ্গরাজ্যের মধ্যে আর বাকি ৮ অঙ্গরাজ্য। ব্যাটেলগ্রাউন্ড স্টেটে হিলারি জয় পেয়ে বিজয়ের পথে ট্রাম্প।
হিলারি শিবিরে শোকের ছায়া আর ট্রাম্পের প্রচারণা শিবির প্রস্তুত হচ্ছে বিজয়ের প্রথম ভাষণের জন্য।
বিবিসির সাংবাদিক কেটি কে বলেন, আমার দেখা রাজনীতির ইতিহাসে এই বিজয় সবচেয়ে মন খারাপ করা ঘটনা হতে যাচ্ছে।
কেটি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এমন এক ব্যক্তি যার রাজনীতি নিয়ে কোন অভিজ্ঞতা নেই। তিনি নির্বাচনের ফলাফলকে উলটে দিয়েছেন। রাতের শুরুতে হিলারির জয় অনেক সোজা মনে হয়েছিল।
উল্লেখ্য, সিএনএনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৪৪ ভোট এবং হিলারি পেয়েছেন ২১৫ ভোট। নির্বাচনে কোনো প্রার্থী যদি ২৭০ ভোট লাভ করেন, তাহলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়ী হবেন তিনিই।
ব্যাটেলগ্রাউন্ডগুলোতে জয় পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অনেকটাই সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছেন। ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, ওহিও, উইসকনসিন, লোয়া অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প জেতার পরই অনেকটাই নিশ্চিত হয়ে যায় কো হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।


























































