ডেস্ক রিপোর্টঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের ভোটে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে বেগম খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন।


























































