শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই হাতের কব্জী ছাড়াই পরীক্ষা দিচ্ছে সানজিদা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০১৬

257057_1

ডেস্ক রিপোর্টঃ

দুই হাতের কব্জী নেই তো কি? হয়েছে। বড় হওয়ার দৃড় ইচ্ছা শক্তিই যে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তার জলন্ত উদাহরণ সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিশিংহপুর গ্রামের সানজিদার। জন্মের মাত্র ২৬দিন বয়সে আগুনে পুড়ে দু’টি হাত’সহ শরীরের কিছু অংশ পুড়ে যায়। শরীরের এ ক্ষত নিয়ে দিনে দিনে বড় হতে লাগলো সেই। মাত্র ৪ বছর বয়সে তাকে একটি কিন্ডার গার্ডেন এ ভর্তি করিয়ে দেয় তার মা শাহীন আক্তার। বর্তমানে শিক্ষক ও সহপাঠিদের সহযোগিতায় প্রাথমিক শেষ করে এখন জিডিসি পরীক্ষা দিচ্ছে সে। নিজের এই সংগ্রামী জীবনের সফল হবে এই আশা ব্যক্ত করে সে বড় হয়ে লেখাপড়া করে আইনজীবি হবে বলে নিজের ইচ্ছের কথা জানান সানজিদা।

বুধবার সকালে বীজবাগ এন কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে কথা হচ্ছিল নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিশিংপুর গ্রামের সানজিদার সঙ্গে।

তার পৈত্রিক বাড়ি বেগমগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে হলেও সে বড় হয়েছেন নানার বাড়িতে। তার পিতা ওই গ্রামের সৌদি প্রবাসী মহিন উদ্দিন ও সেনবাগের কতুবেরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

সানজিদা আক্তার এ প্রতিবেদককে জানান, মাত্র ২৬দিন বয়সে আগুনে হাত পুড়ে গেলেও তার মা-বাবা, শিক্ষক ও সহপাঠিদের সহযোগিতায় আজ সে এই পর্যন্ত এসেছে। সে সবার সহযোগিতার নিয়ে তার আগামী দিনগুলো ভালো পড়া লেখার মাধ্যমে শেষ করতে চায়। তার ইচ্ছে পড়া লেখা শেষ করে ভালো একজন আইনজীবি হবেন।

সানজিদার ‘মা’ শাহীন আক্তার জানান, ২০০২ সালের জুলাই মাসে তিনি (মা) ২৬দিন বয়সি সানজিদাকে রেখে ঘরের বাহিরে গিয়েছিলেন। এসময় তার থেকে একটু দূরে বিছানর ওপর একটি বাতি জ্বালিয়ে রেখে যান। এরকিছুক্ষন পর বাতাসে বাতিটি পড়ে গিয়ে বিছানায় আগুন ধরে গেলে দু’টি হাতসহ সানজিদার শরীরের একঅংশ পুড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় তখন উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি সানজিদাকে।

এরপর তিনি সানজিদাকে নিয়ে সনাজিদার নানার বাড়ীতে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিশিংপুর গ্রামের চলে আসেন। সানজিদার বয়স যখন ৪ তখন তাকে স্থানীয় কুতুবেরহাট মডেল একাডেমিতে ভর্তি করিয়ে দেন তিনি। দুই বোন ও এক ভাই’এর মধ্যে সানজিদা আক্তার সবার বড়।তিনি তার মেয়ে সানজিদার সুন্দর ভবিষৎ ও ভালো পড়া-লেখার জন্য সবার দোয়া কামনা করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি