শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় ভোক্তা অধিকার আইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০১৬

sam_1407

মোঃ অপু খান চৌধুরী :
গতকাল ১০ নভেম্বর সকলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার আইন বিষয়ক মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সখাওয়াত হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সরকার (আতিকী), মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর বাদশা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইদ্দ্রিস মিয়া মাস্টার, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আল মাহমুদ, চান্দলা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তবা আলী শাহীন, শশীদল ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন মাস্টার, দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান রিপন ভূইয়া, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন, মলাপাড়া ইউপি চেয়ারম্যান এ কে আজাদ ভূইয়া, উপজেলা ওষুধ সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার হচ্ছে আপনার নিকট ভেজাল দূষিত বা অনিরাপদ খাদ্য বিক্রয় করা হলে এবং আপনার অভিযোগ থাকলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বা তার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিতভাবে অভিযোগ করতে পারবেন। আপনার অভিযোগের ভিত্তিতে প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহন করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি