শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হিলারির পরাজয়ে বাংলাদেশিরা হতাশ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০১৬

257001_1

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের মানুষের আবেগের কোনো কমতি নেই তা যে কোনো বিষয়ে। গণতন্ত্র প্রিয় ও নির্বাচন প্রিয় বাঙালিরা খুব উদ্দীপনায় মেতে ছিলেন আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে। হিলারির হেরে যাওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষের হতাশ হবার তাই বেশ কিছু কারণ রয়েছে।

বিগত কয়েক বছর আগে হিলারি ঢাকা সফরে এসেছিলেন। ২০১২ সালের ৫ মে দুই দিনের সফরে এসে তিনি বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন। আর ট্রাম্পকে নির্বাচনের আগে এ দেশের কেউ চিনত না।

শুধু কি এসব কারণে মার্কিন নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষ ফেসবুকসহ বিভিন্ন আলোচনায় আমেরিকার নির্বাচন ও ট্রাম্পের জয় নিয়ে আলোচনা করছে। আসলে তা নয়। এর পেছনে আরো অনেক কারণ রয়েছে।

মার্কিন নির্বাচনের শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করার পাশাপাশি অভিবাসীদদের বিষয়ে সোচ্চার বক্তব্য শুধু বাংলাদেশের মানুষকে হতাশ করেনি। বিশ্বের আরো অনেক দেশের মানুষদের হতাশ করেছে ট্রাম্প।

হিলারি হেরে যাওয়ায় বাংলাদেশিরা হতাশ কেন? এ বিষয়ে কূটনৈতিক মেজর জেনারেল মো. আবদুর রশিদ বলেন, আমেরিকার নির্বাচনের আগে ট্রাম্পের পরিচয় ছিল তিনি একজন ব্যবসায়ী। তার রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য। তিনি বাংলাদেশে আসেননি। অপরদিকে, হিলারি ফাস্টলেডি হিসেবে পরিচিত।দীর্ঘদিন ধরে সবাই তাকে চেনেন। এসব কারণে বিশ্বের সকলের সমর্থন ছিল হিলারির দিকে। এছাড়া নির্বাচনকালীন সময়ে ট্রাম্পের কথায় সারা বিশ্বের মানুষ আতঙ্কিত ছিল।

তিনি বলেন, আমেরিকার নির্বাচনের আগে কে কীভাবে তার পরিচয় সারা বিশ্বের কাছে উপস্থাপন করেছেন তার উপর নির্ভর করছে কার জয়ে কারা আনন্দিত হবে। ট্রাম্প অনেক জেদি।

আমেরিকার নির্বাচনের ফলাফল নিয়ে বাংলাদেশের সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। হিলারি নাকি ট্রাম্প এ বিষয় নিয়েও ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

আশিক মাহমুদ নামের ফেসবুক আইডিতে আমেরিকার নির্বাচন নিয়ে উল্লেখ করা হয়েছে, রাজনীতিবিদ হিসেবে হিলারির একটা পরিচিতি আছে। আমি তার সম্পর্কে আগে থেকেই জানতাম। তাকে আমার পরিচিত মানুষ মনে হত। তবে ট্রাম্পকে আমি চিনি না। তার সম্পর্কে তেমন কিছু জানিনা। তিনি রাজনীতিবিদও ছিলেননা। তাই আমি চাইনি ট্রাম্প প্রেসিডেন্ট হোক। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আমি হতাশ হয়েছি। এটা আমাদের জন্য অশুভ সংকেত।

এদিকে শাহনেওয়াজ সুমন নামের একজন ফেসবুকে তার মতামত প্রকাশ করেছেন এভাবে, হিলারি বাংলাদেশে ঘুরে গেছেন। হিলারির কাছে বাংলাদেশ অতি পরিচিত। এদেশে এসে তিনি গ্রামগঞ্জ ঘুরেছেন। ঝিনাইদহের বারোবাজার এলাকায় রয়েছে হিলারি পাড়া। হতাশ হয়েছেন সেখানকার মানুষও। তাই আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম হিলারি প্রেসিডেন্ট হোক।

এদিকে ট্রাম্প তার নির্বাচনী বক্তৃতায় প্রকাশ করেছেন সবার আগে তার কাছে আমেরিকা। এমনিকি অভিবাসী বিষয়েও ট্রাম্পের বক্তব্য সারা বিশ্বকে হতাশ করেছে কয়েক মাস আগেই।

ট্রাম্পের এসকল বিষয়ে কূটনৈতিক মেজর জেনারেল আবদুর রশিদ বলেন, অনেক আগে থেকেই ট্রাম্পের একটি অভিবাসীবিরোধী অনুষ্ঠান রয়েছে। সেখানে অভিবাসীদের মধ্যে হিলারির সমর্থন বেশি। আর বাংলাদেশের অনেকে আমেরিকায় বসবাস করেন। এসব কারণ মিলিয়ে হিলারির জনপ্রিয়তা বাংলাদেশে বেশি। তাই ট্রাম্পের জয়ে সবাই হতাশ।

এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারতেন হিলারি। এমন একটা ধারনা থেকে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা উৎসাহিত হয়েছিলেন হিলারির জয়ের বিষয়ে। এই সকল কারণে বাংলাদেশের মানুষ হিলারির হেরে যাওয়ায় হতাশা প্রকাশ করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি