ডেস্ক রিপোর্টঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি হিসেবে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি হতে পেরে তিনি অনেক উচ্ছ্বসিত তিনি।
বৃহস্পতিবার অ্যাভবঅ্যাভারেজকে ইভানকা বলেন, ‘নতুন ফার্স্ট লেডির ভূমিকা দায়িত্বশীলতার সাথে গ্রহণের জন্য আমি প্রস্তুত। সামাজিক সচেতনতা বৃদ্ধি, হোয়াইট হাউজের অনুষ্ঠানগুলো আয়োজনের ব্যবস্থাপনা এবং প্রেসিডেন্টের অফিসের কার্যক্রমের দায়িত্ব উৎসাহের সাথেই পালন করবেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রতিটি ফার্স্ট লেডিই যে কোন একটি বিষয়ে নিয়ে বিশেষভাবে কাজ করে থাকেন। লরা বুশ শিক্ষা এবং মিশেল ওবামা চাইল্ড অবেসিটির ওপর কাজ করেছেন। ইভানকা ট্রাম্প বলেছেন, বাবার সাথে সন্তানের অদ্ভুত এবং বিভ্রান্তিকর সম্পর্কের ওপরে দৃষ্টি নিবন্ধ করবেন তিনি।
তবে কৌতুহলের বিষয় হল, ইভানকা যদি ফার্স্ট লেডি হন তাহলে মেলানিয়া ট্রাম্পের কি হবে? তাহলে কি ফার্স্ট লেডির ভূমিকা নিয়ে কোন্দল সৃষ্টি হবে ট্রাম্প পরিবারে?। বিষয়টি মোটেও তেমন নয় না, ইভানকা জানান, মায়ের সাথে দারুণ সম্পর্ক তার। বস্তুত মেলানিয়া ফার্স্ট লেডি হলেও ইভানকা যেভাবে বলবেন মেলানিয়া ঠিক সেভাবেই কাজ করবেন।
সূত্র: অ্যাভবঅ্যাভারেজ



























































