স্টাফ রিপোর্টার :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়। দলীয় কোন্দাল দূর করতে হবে। দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। নিয়মশৃঙ্খলা মানা না হলে দলের কাঠামোতে থাকার কারও অধিকার কারো নেই।’
ওবায়দুল কাদের আরও বলেন, হাতে বেশি সময় নেই। আগামী দুই বছর পরেই আমাদের চ্যালেঞ্জ। তাই নেতাকর্মীদের গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করতে হবে।
শুক্রবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এক পথসভায় মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী ঢাকা থেকে কুমিল্লা আসার পথে কুমিল্লার দাউদকান্দি, আলেখারচরসহ বিভিন্ন এলাকায় পথসভায় অংশগ্রহণ করেন।


























































