যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। বাংলাদেশে যুবকদের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি। শিক্ষিত যুব বেকারত্বও অনেক বেশি। এখানে আবার লিঙ্গ বৈষম্যও রয়েছে অর্থাৎ বেকার যুবকদের চেয়ে যুব নারী বেকারদের সংখ্যাও বেশি। আমার মনে হয়, বাংলাদেশের জন্য এটি একটি অনেক বড় সমস্যা এবং উদ্বেগের কারণ। যুব সমাজ যদি বেকার থাকে, তাদের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করা যায় তাহলে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদে অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে। বিভিন্নভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তারা পরিবারের জন্য, সমাজের জন্য তথা অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। আবার এই বেকার গোষ্ঠী হতাশাগ্রস্ত হয়ে নানাধরনের অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িয়ে পড়তে পারে, মাদকাসক্ত হয়ে পড়তে পারে। এগুলো যদি হয় তাহলে সমাজ ও অর্থনীতির জন্য অত্যন্ত দুঃখজনক হবে। তাই তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন পদক্ষেপ প্রয়োজন। তরুণদের বেকারত্বের বিভিন্ন কারণ রয়েছে যেমনÑ দক্ষ শ্রমের অভাব, গুণগত শিক্ষার অভাব, বিনিয়োগের অভাব, শিক্ষানীতি ও শ্রম বাজারের মধ্যে সমন্বয়ের অভাব ইত্যাদি। আমাদের শ্রমের দক্ষতা বাড়ানোর জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন খাতে যেমনÑ কৃষি, পশুপালন, মৎস্য চাষ, তথ্যপ্রযুক্তি ইত্যাদি খাতে সঠিক ও সময়োপযোগী প্রশিক্ষণের প্রয়োজন। আমি মনে করি, এই খাতগুলো খুবই গুরুত্বপূর্ণ।
তথ্যপ্রযুক্তি বা আইটিতে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা ঘরে বসে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করে অর্থ উপার্জন করতে পারবে। আমাদের তরুণ সমাজ এদিকে বেশ আগ্রহী এবং আইটি খাতটি অনেক সম্ভাবনার। মৎস্য, পশুপালন, কৃষিতে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে তরুণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে। প্রশিক্ষণ ব্যয়বহুল হওয়ার কারণে অনেক সময় বেসরকারি খাত বা চৎরাধঃব ঝবপঃড়ৎ এখানে খুব বেশি উদ্যোগ নেয় না। এক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। এমনও হতে পারে প্রশিক্ষণের জন্য তরুণ-তরুণীদের ঋণ দেওয়া হলো, পরে তাদের কর্মসংস্থান হলে তারা ঋণ ফেরৎ দেবে এ রকম বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে। ঠড়পধঃরড়হধষ ঊফঁপধঃরড়হ এর উপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরির পদক্ষেপ নিতে হবে। শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য নীতিনির্ধারণ এবং তার প্রয়োগ প্রয়োজন। শ্রম বাজারের চাহিদা এবং শিক্ষানীতির মধ্যে গভীর সমন্বয়ের প্রয়োজন।
আমাদের শিক্ষানীতি বা শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর দরকার। শ্রমবাজারে কি ধরনের শ্রমিকের চাকরির চাহিদা রয়েছে সেটার সঙ্গে যদি শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা বা শিক্ষাপদ্ধতি সংযুক্ত হয় তাহলে হয়তো যুব বেকারত্ব সমস্যা থেকে উত্তরণের পথ বের হতে পারে।
যারা কর্ম জীবনে প্রবেশ করতে চায় তাদেরও নিজেদের দক্ষতা বাড়ানোর বিষয়ে, নিজেদেরকে সময়োপযোগী করে প্রস্তুত করার বিষয়ে সচেতন হতে হবে, আগ্রহী হতে হবে। সরকারের সঠিক পদক্ষেপ, শিক্ষার গুণগতমান বজায় রাখা, শিক্ষানীতি ও এর প্রয়োগের সঙ্গে শ্রমবাজারের সমন্বয়, কর্মজীবনে প্রবেশের জন্য প্রত্যাশীদের কর্মক্ষেত্রের জন্য সময়োপযোগী হয়ে গড়ে ওঠাÑ এগুলোর সমন্বয়ের মাধ্যমে যুব বেকারত্ব দূর করা সম্ভব বলে আমি মনে করি।
পরিচিতি: চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


























































