শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের শ্রোতধারায় সকলকে সামিল হওয়া উচিত -জেলা প্রশাসক জাহাংগীর আলম


সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের শ্রোতধারায় সকলকে সামিল হওয়া উচিত -জেলা প্রশাসক জাহাংগীর আলম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

dsc01821
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগকে শেখ হাসিনা বিশেষ উদ্যোগ নামে ব্যান্ডিং করা হযেছে। তা বাস্তবায়ন হলে রূপকল্প ২০২১ ও এমডিজি অর্জন করা কোন কঠিন কাজ হবে না। একটি বাড়ি একটি খামার প্রকল্পে যে সুদে ঋণ দেয়া হয় তা বাংলাদেশের কোন ব্যাংক থেকে দেয়া হয় না। এ প্রকল্প দারিদ্র ও আতœকর্মসংস্থানের একটি যুগান্তকারি উদ্যোগ।

সোমবার (১৪ নভেম্বর) কুমিল্লা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ও হোমনা উপজেলা প্রশাসনের সহযোগিতায় হোমনা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এসব কথা বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের শ্রোতধারায় সকলকে সামিল হওয়ার আহবান জানান জেলা প্রশাসক জাহাংগীর আলম। তিনি বলেন, শুধু আইন দিয়ে বাল্য বিবাহ বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন বাল্য বিবাহের বিরুদ্ধে মানুষকে সচেতন করা। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশকে ২০২১ সনের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের আহবান জানান।
তিনি আরো বলেন, অতীতের ভঙ্গুঁর অর্থনীতি, খাদ্য ঘাটতি, যোগাযোগ ও সামাজিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বাস্তব ভিত্তিক সুষ্ঠ ও টেকসই পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সরকার প্রতিটি সেক্টরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সার্বিক উন্নয়ন করে জনগনের জীবন মানের উন্নয়নের চেষ্টা করছে। এর ফলে বাংলাদেশের মাথা পিছু আয় এখন ১৪৬৬ মার্কিন ডলার এবং জিডিপি প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ। এ সরকারের আমলে নারীদের ব্যাপকভাবে ক্ষমতায়ন করা হয়েছে। তিনি বলেন, সারা দেশের ন্যায় বরুড়া উপজেলাও ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সনের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হতে এগিয়ে চলছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিদেশে চাল রপ্তানি করছে। তিনি বলেন জনগনের উন্নয়নের জন্য সরকার কাজ করছে বলেই উন্নয়ন প্রক্রিয়ায় জনগনের অংশগ্রহন ও সমর্থন প্রয়োজন।

হোমনার উপজেলা নির্বাহী অফিসার কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আজিজুর রহমান মোল্লা, শিক্ষানুরাগী অধ্যক্ষ মো: আবদুল মজিদ, হোমনা পৌরসভা মেয়র এড. মো: নজরুল ইসলাম, শিক্ষানুরাগী এ কে এম সিদ্দিকুর রহমান আবুল, হোমনা থানা অফিসার ইনচার্জ রসূল আহমেদ নিজামী। আরো বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সুশীল সমাজ প্রতিনিধি আবুল কাশেম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রী চন্দন লাল বাবু, সভাপতি, পুজা উদযাপন কমিটি, হোমনা, মো: নাজমুল ইসলাম, অধ্যক্ষ, হোমনা ডিগ্রী কলেজ, আবদুল মজিদ, অধ্যক্ষ, রেহানা মজিদ মহিলা কলেজ, আবু তাহের, অধ্যক্ষ চান্দেরচর দাখিল মাদ্রাসা ও একেএম শাহীন, সভাপতি, স্কুল পরিচালনা কমিটি, নারাযন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলোচনা সভার পূর্বে চলচ্চিত্র প্রদর্শন ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি