বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটি ভাঁজ করা যাবে!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

bdpratidin_smart

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি স্যামসাং নতুন এক ধরণের স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে, যা ভাঁজ করে সহজেই পকেটে রাখা যাবে! স্মার্টফোনটির মাঝামাঝি বরাবরই ভাঁজ করা যাবে। ভাঁজের দুই দিকে দুটি ডিসপ্লে থাকবে। আর বিপরীত দিকে থাকবে বিশেষ কীপ্যাড। প্রতিষ্ঠানটি নতুন এই স্মার্টফোনটির জন্য প্যাটেন্ট আবেদনও করেছে। আর আগামী বছরের শুরুতেই স্যামসাংয়ের ভাঁজ করা এই স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে।

জানা যায়, প্যাটেন্টের কনসেপ্ট স্কেচ অনুযায়ী, স্যামসাংয়ের নতুন ফোনটিতে ভাঁজ করার সুবিধাযুক্ত ডিসপ্লে থাকবে। এই ফোনের ভাজ করা অংশটি মাইক্রোসফটের সারফেস বুক ল্যাপটপ কাম ট্যাবলেটের মতোই কাজ করবে। যদিও স্যামসাংয়ের ভাঁজ করা ফোনের ধারণাটি একেবারে নতুন নয়। স্যামসাং এর আগেও ২০১৫ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে ভাঁজ করা ফোনের ঘোষণা দিয়েছিল। তখন ওই প্রকল্পের নাম ‘প্রজেক্ট ভ্যালি’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি