মোঃ জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সিএনজি অটোরিকশা চালকদের উদ্্েযাগে জাতীয় শ্রমিক পার্টির ৬দফাদাবী বাস্তবায়নের দাবীতে সোমবার দুপুরে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা সিএনজি ও অটোরিক্রাসা চালক শ্রমিক পার্টি’র আহবায়ক মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডা. ফিরোজ আহম্মেদ, যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন মোল্লা,ধামতী ইউপি জাতীয় পাটির আহবায়ক এ কে আজাদ, দেবিদ্বার পৌর জাতীয় যুবসংহতির আহবায়ক মোঃ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন দেবিদ্বার পৌর জাতীয় যুবসংহতির সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রসমাজ আহবায়ক এ কে এম তায়্যিম আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ও শ্রমিক নেতা মমতাজ উদ্দিন মজুমদার, দেবিদ্বার উপজেলা সিএনজি ও অটোরিকসা চালক শ্রমিক পার্টি’র যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলম , সদস্য সচিব মোঃ আঃ রহিম ও শাহজাহান ড্রাইভার সহ আরো অনেকে প্রমুখ।এদিকে স্মারক লিপিতে উল্লেখিত ৬দফা দাবী উল্লেখিত হলো দেবিদ্বার উপজেলার নিউমার্কেট এর গোল চত্বরে ট্টাফিক সিগন্যাল বরাদ্ধ , সিএনজি ও অটোরিক্রাসা রোড পারমিট , সিএনজি অটোরিক্রাসা চালক লাইন্সেস, ১০টাকা কেজি চাউল নি¤œ মানের শ্রমিকদের মাঝে চাল বিতরণ,উপজেলার বিভিন্ন ষ্ট্যান্ড থেকে অতিরিক্ত ভর্তি ফ্রি বাবদ মাসিক চাঁদা ( ৫০০ থেকে ২০০০ পযর্ন্ত) নেওয়া বন্ধ করণ এবং ভাঙ্গা রাস্তা মেরামত করণ প্রসঙ্গে উল্লেখ করে স্মারক লিপি প্রদান করা হয়।


















































