শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উল্লাপাড়ায় যুবক আটক পিস্তল-গুলিসহ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

120533atok-3_kalerkantho_pic
পূর্বাশা ডেস্ক :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ রোকন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন আরএস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোকন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাটি গ্রামের আবুল হোসেনের ছেলে।

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরএস এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি (ইউএসএ) পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি