পূর্বাশা ডেস্ক :
রাজধানীর মহাখালীর জাহাঙ্গীরগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। কাফরুল থানার এসআই মেহেরুন নেসা জানান, মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।


























































