শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ধর্ষক’ রুবেল ফের গ্রেফতার আদালত থেকে পালানোর সময়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

wvwvvw-550x358
পূর্বাশা ডেস্ক :

আদালত থেকে পালানো গারো তরুণী ধর্ষণের মূল হোতা রাফসান হোসেন রুবেলকে (২৬) রাজধানীর বাড্ডা থেকে আবারও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।

গত রোববার বিকালে ঢাকার আদালত পাড়া থেকে রুবেল কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ২৫ অক্টোবর রাজধানীর উত্তর বাড্ডায় গারো তরুণীকে (১৮) ধর্ষণ করা হয়। তিনি খিলক্ষেতের একটি বিউটি পারলারে কাজ করেন। এ ঘটনায় ওই তরুণী ২৮ অক্টোবর মামলা করেন। পুলিশ সালাহউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী উত্তর বাড্ডার একটি বাসায় বেড়াতে যান। ফেরার পথে কয়েকজন যুবক তাঁকে আটকে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি