এইচ এম মহিউদ্দিন:
কুমিল্লা সদরের শিমপুরের শিশু সিহাব (৯) হত্যা মামলায় নয়ন (২০) ও রবিন (২১) নামের দুই যুবককে মৃতু্দন্ড দিয়েছে কুমিল্লা নারী ও শিশু নিযাতন টাইব্যুনাল-১ আদালত।
চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আজিজুল আহমেদ ভূইয়া বিকেল পৌনে ৫ টায় এ রায় দেন। আসামি দুজনেই আটক রয়েছেন। আরো দুই আসামি ফয়সাল ও হৃদয় শিশু হওয়ায় তাদের বিচার শিশু আদালতে বিচারাধীন রয়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ হত্যাকান্ড ঘটে।
নিহতের চাচাতো ভাই সাইফুর রহমান রানা জানান, আমড়াতলী ইউনিয়নের রত্নবতী গ্রামের নজরুল ইসলামের ছেলে নিহত রাশেদুল ইসলাম শিহাব (৯)। ২০১৩ সালের ২৭ জানুয়ারি পাশের এক বাড়িতে পিকনিক করতে গিয়ে সে আর বাসায় ফিরে আসেনি। পরে তাকে না পেয়ে তার অভিভাবকরা স্থানীয় কুমিল্লার পত্রিকায় নিখোঁজ সংবাদের বিজ্ঞাপন দেন। পরে অপহরণকারীরা শিহাবের বাবাকে মোবাইল ফোনে অপহরণের কথা উল্লেখ করে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে অপহরনকারীরা এসএমএস পাঠিয়ে আরো পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এমনকি তারা অপহরণের সত্যতা নিশ্চিত করতে শিহাবের জামা কাপড়ের ছবিও পাঠায়। বিষয়টি কুমিল্লা পুলিশের নজরে আসলে এএসপি আলী আশ্রাফ ভূইয়ার নেতৃত্বে বিষয়টির তদন্ত হয়। এদিকে অপহরণকারীদের মোবাইল ফোন ট্রেকিং করে স্থানীয় চার স্কুলছাত্রকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, আটকের পর তাদের দেওয়া তথ্য মতে স্কুলছাত্র শিহাবের জবাই করা লাশ রত্মবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাথরুমের ট্যাঙ্কি থেকে উদ্ধার করে। পুলিশের এএসপি আলী আশ্রাফ ভূইয়া জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। পরে মোবাইল ট্রেকিং করে অপরাধীদের আটক করা হয়। যাদেরকে আটক করা হয়েছে তার হলেন রত্মবতী আলী আমেনা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র রবিন, নয়ণ, হৃদয় ও ফয়সল। জিজ্ঞাসাবাদে তারা জানায়, অপহরণের রাতেই শিহাবকে জবাই করে হত্যা করে বাথরুমের ট্যাঙ্কিতে ফেলে দেওয়া হয়।


















































