শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই টাকা বিক্রি হচ্ছে ৫ রূপিতে বাংলাদেশের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

taka-550x309
পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি বাংলাদেশ থেকে পাচারের সময় দুই দফায় ৬৭ হাজার দুই টাকার নোট জব্দ করা হয়েছে। যার অর্থমূল্য ১ লক্ষ ৩৪ হাজার টাকা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের দুই টাকা দিয়ে ভারতীয়দের কী লাভ?

জানা গেছে, ভারতে মাদক সেবনের জন্য এই নোট খুবই প্রিয় হয়ে উঠেছে। ভারতের বাজারে প্রতিটি দুই টাকা বিক্রি হয় ৫ রূপি পর্যন্ত। ফলে বাংলাদেশের দুই টাকার নোট সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বারবার ভারতে পাচারের চেষ্টা চলছে।

বিবিসি বাংলার সাথে আলাপকালে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান এই তথ্যের সম্ভাব্য সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘টাকাগুলো ইন্ডিয়ায় নিয়ে হেরোইন বা ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতে পারে’।

সিগারেটের প্যাকেটের ভিতরের রাংতা দিয়েও মাদকাসক্তরা মাদক গ্রহণ করে থাকে। তবে এখন অনেকের কাছেই বাংলাদেশের নতুন দুই টাকার নোট প্রিয় হয়ে উঠছে।

তিন মাস আগে ঢাকার শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বিপুল পরিমাণে দুই টাকার নোট চীনে পাচারের সময় আটক করা হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি