শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিমানে আড়াই হাজার টাকায় ভ্রমণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

e5736eac1a77aa034497c519b08a03b1-_jra9406

পূর্বাশা ডেস্ক:

মাত্র আড়াই হাজার টাকায় আকাশপথে যাত্রার সুযোগ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই টাকায় অভ্যন্তরীণ তিনটি রুটে যাওয়া যাবে। রুট তিনটি হলো ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সিলেট। নতুন এই অফার ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিমানের সহকারী ব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা তাছমিন আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে অভ্যন্তরীণ সব আকাশপথেই চলাচল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে অভ্যন্তরীণ তিনটি রুটে ভাড়া কমানো হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত এই অফারে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সিলেট রুটে সব ধরনের করসহ সর্ব নিম্ন ২ হাজার ৫০০ টাকা ভাড়ায় ভ্রমণ করা যাবে। তবে আসা-যাওয়ার জন্য (রিটার্ন টিকিট) ভাড়া দ্বিগুণ হবে। ঢাকা-সৈয়দপুর রুটে সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিন, ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে চার দিন ও সিলেটে প্রতিদিনই বিমানের ফ্লাইট রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত বিমানের ওয়েবসাইটে www.biman-airlines.com জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি