নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা সদর দক্ষিণের মনহরপুরে গরু দিয়ে ফসলী জমি নষ্টের প্রতিবাদ করায় কৃষককে খুন করেছে গরুর মালিকরা। এঘটনায় ২জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মৃত শরাফত আলীর ছেলে আবুল হাশেম (৩৫) একই ইউনিয়নের মনহরপুরস্থ বাগমারা ২০ শয্যা হাসপাতালের দক্ষিণ পাশে নিজের জমিতে সবজি চাষ করতেন। ১৪ নভেম্বর দুপুর অনুমান ১টায় পাশের বাড়ীর আবদুল মান্নানের গরু গিয়ে সবজি ক্ষেত নষ্ট করলে আবুল হাসেম গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয় ও প্রতিবাদ করে। এতে আবদুল মান্নান ও তার ছেলে সোহাগ ক্ষুব্ধ হয়ে সবজি ক্ষেতে গিয়ে আবুল হাসমকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ীতে নেওয়ার পর তার অবস্থার অবনতি হতে থাকে। দুপুর ২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় গণ্যমাণ্যরা আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। রাত অনুমান সাড়ে ৮টায় ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই অমর চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এদিকে সোমবার রাত ১১টায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে আবদুল মান্নান ও সোহাগের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম
এদিকে সোমবার রাত ১১টায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে আবদুল মান্নান ও সোহাগের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম


















































