শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে ৫ সদস্য আটক জেএমবি’র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৬

url-34
পূর্বাশা ডেস্ক:

রাজধানীর উত্তরা ও আদাবর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সরোয়ার ও তামিম গ্রুপের জঙ্গি প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারীসহ ৫ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বিষয়টি জানান।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কারওয়ান বাজারে র‌্যাাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি