শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তথ্য মিলছে না নিখোঁজ ৭০ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৬

40617_f4
পূর্বাশা ডেস্ক:

হলি আর্টিজান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেখা যায়, হামলাকারীরা বাড়ি থেকে দীর্ঘদিন নিখোঁজ ছিল। এই দুই ঘটনার পর র‌্যাব-এর পক্ষ থেকে গত ২০শে জুলাই ২৬২ জন নিখোঁজের একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা দুই দফা সংশোধন করার পর গতকাল পর্যন্ত র‌্যাব-এর তালিকায় এখনও নিখোঁজ ৭০ জন। তাদের বয়স ১৫ থেকে ৪০ এর মধ্যে। ওই ৭০ জন এখনও লাপাত্তা। তাদের মধ্যে নারীও রয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, যারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল তারা অনেকদিন ধরে নিখোঁজ ছিল। র‌্যাবের পক্ষ থেকে নিখেঁাঁজদের একটি তালিকা করা হয়। সর্বশেষ তালিকায় এখন নিখোঁজ রয়েছে ৭০ জন।

তিনি জানান, যারা নিখোঁজ রয়েছে ওইসব পরিবারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সন্ধানের চেষ্টা চালানো হচ্ছে। তবে সবাই জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত নয়। কেউ পরিবারের সঙ্গে অভিমান করে আত্মগোপন করেছে অথবা কেউ প্রেমের কারণে বাড়ি থেকে পালিয়ে গেছে।

সূত্রে জানা গেছে, গুলশান ঘটনায় জড়িত জঙ্গি ইমতিয়াজ ২০১৫ সালের ৩০শে ডিসেম্বর নিখোঁজ হয়। এছাড়াও মাদারীপুরের শিক্ষক হত্যাকাণ্ডের চেষ্টা ঘটনায় হাতেনাতে গ্রেপ্তারকৃত ফাহিমও তিনদিন আগে বাড়ি থেকে পালিয়ে চলে যায়। উগ্রমতবাদে বিশ্বাসী হওয়ার পর জঙ্গিরা মনে করেছে যে, পরিবারের মধ্যে থেকে জঙ্গি কার্যক্রম চালাতে অসুবিধা হতে পারে। এজন্য তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে লাপাত্তা হয়েছে।

র‌্যাবের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, যে ৭০ জন র‌্যাবের তালিকায় নিখোঁজ রয়েছে তারা হলো: তাহমিদ রহমান সাফি (৩০), ঝুন্নুন শিকদার (৩০), মো. মহিবুর রহমান (৩০), মো. সাজ্জাদ রউফ (২৪), ডা. আরাফাত হোসেন তুষার, খান মো. মাহমুদুল আহসান রাতুল (২৩), কাজী মো. মইনউদ্দিন শরীফ (৩০), মো. তাওসিফ হোসেন (২৩), জুবায়েদুর রহিম, ইব্রাহীম হাসান খান (২৫), জুনায়েদ হাসান খান, এএসএম ফারহান হোসেন (২৯), মনোয়ার হোসেন (৩০), আশরাফ মোহাম্মদ ইসলাম (৪০), মো. বাদশা আলী (২৫), মো. সুমন (২৮), মো. আশিক ওরফে সাব্বির রহমান (১৬), নজিবুল্লাহ আনসারী (২৭), মো. বাশারুজ্জামান ওরফে আবুল বাশার (৪০), মো. শরিফুল ইসলাম (৪০), রাহাত বিন আব্দুল্লাহ (২৬), বেলাল মোল্লা সোহেল (২২), মো. মাজেদুল হক (৩৫), আমান উল্লাহ আমান (২৪), মো. কামরুজ্জামান (২৩), মো. সাহারাত আলী (২৬), হাসানুর রহমান ওরফে আসানুর, ইকবাল হোসেন (২৯), মো. তৌহিদুল ইসলাম (২০), হাসান আলী (৩৭), ফারুক হোসেন (৩৭), সুমন হোসেন, রাশেদ হোসেন (২৫), শাহজাহান (৩৩), মো. জুবায়ের হোসেন ফারুক (২১), মো. তাজুল ইসলাম চৌধুরী (৩৮), তামিম আহমেদ চৌধুরী (৩১), মো. জাকির হোসেন (২৮), আশরাফুজ্জামান (৩২), মো. শাহরিয়ার খান ওরফে শাহজাহান (৩৩), সাদমান হোসেন (পাপন) (২৩), মো. আকরাম হোসেন (২৫), জুলহাস শেখ (৩২), মো. হাবিবুল্লাহ (২৬), জহিরুল ইসলাম চৌধুরী (২৬), মো. ইমরান (২২), এটিএম তাজ উদ্দিন (৩৬), মো. হাবিবুর রহমান (১৬), মো. ইসমাইল হোসেন (২২), মো. মিন্টু রহমান ওরফে বৈরাগী মিন্টু (২৭), মো. মারুজুক হায়দার ওরফে জাহিন (১৭), মহিদুল ইসলাম ওরফে মিশুক (১৭), রাকিবুল ইসলাম ওরফে রিয়েল (২৪), মিন্টু মিয়া (ঈদু) (৩৫), রেজাউল করিম (২৬), ইকবাল হোসেন (২০), জাহাঙ্গীর আলম (২৫), মকসুদ আলী (২৫), আবদুল হামিদ (৩০), রিয়াজ উদ্দিন (১৫), জহিরুল ইসলাম (১৬), সাখাওয়াত হোসেন (২৮), ডা. রোকনুদ্দীন খন্দকার (৫০), নাঈমা আক্তার, রেজওয়ানা রোকন (২৩), রামিতা রোকন (১৭) ও সাদ কায়েস (৩০) এবং মোহাম্মদ সাইফুল্লাহ (৩৫), রাশে“ুজ্জামান (৩৫) এবং আকবর হোসেন (৩৫) ও শাহেদ আলী (২৮)। এদের মধ্যে প্রায় ১০ জন তুরস্ক হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে।

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় যেসব তরুণ অংশ নিয়েছিল তারা সবাই ২ থেকে ৮ মাস ধরে নিখোঁজ ছিল বলে তাদের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। জঙ্গিবাদের শিক্ষায় উদ্বুদ্ধ হয়েই তারা স্বেচ্ছায় নিখোঁজ হয়েছে বলে র‌্যাবের ধারণা। এরপর থেকে আর কোনো তরুণ ও তরুণী নিখোঁজ হয়ে যেন জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে না যেতে পারে এজন্য র‌্যাব সতর্ক রয়েছে। যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানের চেষ্টা চালাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি