শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উত্তরা-আদাবর থেকে পাঁচ ‘জঙ্গি’ আটক : র‍্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৬

171177_16

পূর্বাশা ডেস্ক:

রাজধানীতে ৫ উগ্রবাদীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় বলা হয়, উত্তরা ও আদাবর এলাকা থেকে জেএমবির সরওয়ার-তামিম গ্রুপের পাঁচ ‘জঙ্গিকে’ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

খুদে বার্তায় বলা হয়, আটক হওয়া পাঁচ ‘জঙ্গির’ মধ্যে প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারী রয়েছে।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়নি।

বিস্তারিত তথ্য জানাতে র‍্যাব তাদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি