রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কিশোরের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় বিল থেকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৬

095625deth-1_kalerkantho_pic
পূর্বাশা ডেস্ক:

সাতক্ষীরায় বিল থেকে তরিকুল ইসলাম (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার পাচরখি গ্রামের কয়ার বিল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম একই উপজেলার রেইউ গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সদর থানার এসআই আসাদ জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কয়ার বিল থেকে তরিকুলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি