মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দশকসেরা ফুটবলার মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৬

messi20161117104336
স্পোর্টস ডেস্ক:
ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার কে? ব্যাপারটি নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। ফুটবলাপ্রেমীদের নিরন্তর বিতর্কের উত্স এই প্রসঙ্গটি। তবে গোল ডটকমের পাঠকদের ভোটাভুটিতে গত এক দশকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি।

মেসি, রোনালদো, জাভি, ইব্রাহিমোভিচ, নেইমার, মুলার, রোবেনদের নাম দিয়ে ওয়েবসাইটটি তাদের পাঠকের কাছে জানতে চেয়েছিল, গত দশকের সেরা ফুটবলার কে? ৪৯ শতাংশ ভোট পড়েছে মেসির দিকে। মোট ২৭ হাজার পাঠক ভোট দেন এই প্রশ্নে, যার মধ্যে ১২ হাজার ৮০০ জন জানান_ মেসিই গত দশকের সেরা ফুটবলার।

দ্বিতীয় অবস্থানে থাকা রোনালদোকে ভোট দেন ১০ হাজার ২৩৪ জন। স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা এ তালিকায় তৃতীয়, তিনি ভোট পেয়েছেন ৮৫১টি; সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ পেয়েছেন ৬৯৩ ভোট। এ ছাড়া রোমাস ৩৭৯টি, জাভি ৩৪০টি, নেইমার ২২৮টি, রোবেন ২১৬টি আর মুলার পেয়েছেন ২১৪টি ভোট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি