পূর্বাশা ডেস্ক:
রাজধানীর উত্তরা ও আদাবর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সরোয়ার ও তামিম গ্রুপের জঙ্গি প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারীসহ ৫ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বিষয়টি জানান।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কারওয়ান বাজারে র্যাাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


























































