স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। সর্বমোট ৮টি পুরস্কারের মাঝে ৪টি পুরস্কারই কুমিল্লা জেলা পুলিশ নিজেদের যোগ্যতার মাধ্যমে অর্জন করেন।
চট্টগ্রাম রেঞ্জ এর সেরা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়ার গৌরব অর্জন করেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মুনজুর আলম। (মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, লুন্ঠিত মালামাল, মাদক উদ্ধার)
চট্টগ্রাম রেঞ্জ এর সেরা গ্রেফতারি পরোয়ানা তামিলকারী কর্মকর্তা হওয়ার গৌরব অর্জন করেন কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া। (পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার)
চট্টগ্রাম রেঞ্জ এর সেরা কোর্ট পুলিশ পরিদর্শক হওয়ার গৌরব অর্জন করেন কুমিল্লা জেলার কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি। (এফএম ইস্যু, মামলার ব্রিফ, সাক্ষী হাজির)
চট্টগ্রাম রেঞ্জ এর সেরা সহকারি উপ-পুলিশ পরিদর্শক হওয়ার গৌরব অর্জন করেন কুমিল্লার সদর দক্ষিণ থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক মোঃ জহির আলম। (পরোয়ানাভূক্ত আসামি গ্রেফতার)
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জ অপরাধ পর্যালোচনা (নভেম্বর/১৬)সভায় গত অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, লুন্ঠিত মালামাল, মাদক উদ্ধার, এফএম ইস্যু, মামলার ব্রিফ, সাক্ষী হাজিরসহ বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারি কর্মকর্তাদের রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম সম্মাননা স্মারক (ক্রেষ্ট) ও সনদ প্রদান করেন।
১১টি জেলার মধ্যে পেশাদারিত্ব ও কর্তব্য পালনে শ্রেষ্ঠত্ব প্রমানে সক্ষম কুমিল্লা জেলা পুলিশ মোট আটটি ক্যাটাগরির মধ্যে ৪টি পুরস্কারই অর্জন করেছে।



























































