চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়র সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
মোহাম্মদ নবি ও এনামুল হক বিজয়ের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে চিটাগং ভাইকিংস ১৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে নবি ৩৭ বলে ৮৭ ও বিজয় ৪০ বলে ৫০ রান সংগ্রহ করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমেছে রাজশাহী।
৩ ম্যাচের ১টিতে জিতে পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী কিংস।
৫ ম্যাচের ১টিতে জিতে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে চিটাগং। প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করেছিল চিটাগং ভাইকিংস। এরপর টানা চার ম্যাচে হারে। আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে চিটাগং।
অন্যদিকে আগের ম্যাচে ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে জয় বঞ্চিত হয়েছিলেন রাজশাহীর সাব্বির রহমান। আজ নিশ্চয় জয় বঞ্চিত হতে চাইবেন না। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যরেন স্যামি চিটাগং ভাইকিংসকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।

























































