শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তৈমুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৬

index20161118014744

ডেস্ক রিপোর্ট ঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে তৈমুর আলম খন্দকারের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দলের স্থায়ী কমিটির বৈঠকের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া তৈমুর আলমকে নির্বাচন করার গ্রিন সিগন্যাল দিয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

তৈমুর আলম খন্দকার বাংলানিউজকে বলেন, ‘তৃণমূল আমাকে চায়। আমার নেত্রী যদি আমাকে নির্বাচন করতে বলেন, দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আমাকে তা করতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি