শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় ২ অটোরিকশা সংঘর্ষে নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৬

index

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা এলাকায় সিএনজি চালিত দুইটি অটোরিকশ‍ার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৫৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক যাত্রী।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণপাড়া- মীরপুর সড়কে এ দুঘর্টনা ঘটে।

আহত আবুল কালাম (৪৫) উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের মালেক সরকারের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার আদিত্য  জানান, বিকেলে ষাইটশালা এলাকায় দুইটি অটোরিকশ‍ার মুখোমুখি সংর্ঘষে দুই যাত্রী আহত হন।

এসময় গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি