শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুসলিমদের রেজিস্ট্রেশন নিয়ে ট্রাম্প শিবিরে বিতর্ক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৬

Republican presidential candidate Donald Trump speaks during a campaign stop in Council Bluffs, Iowa, Tuesday, Dec. 29, 2015. (AP Photo/Nati Harnik)

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমান অভিবাসীদের এবং দেশটিতে প্রবেশ করা মুসলিম পর্যটকদের রেজিস্ট্রেশন করা না করা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র মুসলিমদের রেজিস্ট্রেশনের খবর অস্বীকার করলে এই বিতর্ক শুরু হয়। অথচ ট্রাম্পের বেশ কয়েকটি ভিডিও প্রমাণ করে তিনি মুসলিমদের রেজিস্ট্রেশন করতে হবে বলে প্রস্তাব দিয়েছিলেন। এবং ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবেন। খবর গার্ডিয়ানের।

সম্প্রতি ট্রাম্প ট্রানজিশন টিমের এক উপদেষ্টা কানসাস রাজ্যের গভর্নর ক্রিস কোবেক প্রস্তাব করেন, ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোতে দেয়াল ও মুসলিম দেশগুলোর নাগরিকদের রেজিস্ট্রেশনের কাজটি খুব দ্রুত গতিতে শুরু করবেন। পরে এ নিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে বিক্ষোভ শুরু হলে ট্রাম্প শিবিরে এ নিয়ে বিতর্ক দেখা দেয়। বিক্ষোভ শান্ত করতে ট্রাম্প ট্রানজিশন টিমের মুখপাত্র জেসন মিলার বলতে বাধ্য হন যুক্তরাষ্ট্রে আগত মুসলিমদের রেজিস্ট্রেশনের বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। কিন্তু দেশে বাস করা মুসলিম নাগরিকদের জন্য কি করা হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

জেসন মিলারের এই বক্তব্য পরস্পর বিরোধী। কারণ ২০১৫ সালে ডোনাল্ড ট্রাম্প নিউটন, আইওয়া বিভিন্ন নির্বাচনী র‍্যালিতে যেসব বক্তব্য দিয়েছেন তাতে পরিষ্কার ট্রাম্প সম্প্রদায় ভিত্তিক রেজিস্ট্রেশনের কথা বলেছিলেন।

এনবিসি নিউজের সেসব ভিডিওতে দেখা যায় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করছেন মুসলিমদের রেজিস্ট্রেশন করা হবে কিনা। উত্তরে ট্রাম্প বলছেন অবশ্যই। এটা নিশ্চিত বাস্তবায়ন হবে। সেদিনের ট্রাম্পের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিল বারাক ওবামা ও হিলারি ক্লিনটন। ভিডিও শেষে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল হিটলার ইহুদীদের রেজিস্ট্রেশন করেছিল আপনি মুসলিমদের রেজিস্ট্রেশনের কথা বলছেন। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? ট্রাম্প উল্টো সাংবাদিকদের বলেন আপনারাই বলুন এর উত্তর কি হতে পারে। এভাবে সেদিন তিনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি