স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেই আওয়ামী লীগ চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। শুক্রবার রাতে তাকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বিষয়টি চূড়ান্ত হয়।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আইভী আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন। কারণ এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) তাকে বাদ দিয়ে মেয়র প্রার্থী হিসেবে মহানগরের সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাব করে একটি তালিকা দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে পাঠানো হয়।
প্রসঙ্গত, ২০১১ সালের নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়েও ১ লাখ ভোটে পরাজিত হন শামীম ওসমান। আর আইভী জয় লাভ করেন।























































