শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ২ মাসে ভ্রাম্যমাণ আদালতের ৫৭২ অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

14324344_1073159879437271_8879811859344134972_o

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় গত দুই মাসে ৫৭২টি অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সব অভিযানে ১ হাজার ৬৭টি মামলা করা হয়েছে।

গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করেছেন।

সম্প্রতি কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়।

গত সেপ্টেম্বর মাসে জেলায় ৩১১টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৬৩৪টি মামলা, ৬৩০ জনকে অর্থদণ্ড ও ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়াও অভিযানে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০ লাখ ৫১ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।

অক্টোবর মাসে ২৬১টি অভিযান চালানো হয়। অভিযানে ৪৩৩টি মামলা, ৪৭৮ জনকে অর্থদণ্ড ও ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়াও অভিযানে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০ ল‍াখ ৫৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

খাদ্যে ভেজাল, পরিবেশ দূষণ, মাদক, বাল্যবিয়ে, দ্রব্যমূল্য, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসনে এসব অভিযান চালানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি