সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডায়াবেটিসের ৭ লক্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

diabetes-women

পূর্বাশা ডেস্ক:

দিন দিন বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। ডায়াবেটিস থেকে জন্ম নিতে পারে অন্য নানা ধরনের রোগ। কাজেই এই রোগ সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি।

আসুন জেনে নেই ডায়াবেটিস রোগের উপসর্গগুলি ;

১. অতিরিক্ত খিদে বোধ: যখন রক্তে চিনির মাত্রা বৃদ্ধি পায়, তখন শরীরকে সচল রাখার জন্য অতিরিক্তি খাদ্যের প্রয়োজন প্রয়োজন হয়।

২. ক্লান্তি বোধ: ব্লাড সুগার বেড়ে গেলে শরীর ক্লান্ত হয় তাড়াতাড়ি।

৩. ঘন ঘন টয়লেটে যাওয়া কিংবা গলা শুকিয়ে যাওয়া: শরীরকে অতিরিক্ত গ্লুকোজ থেকে মুক্তি দেওয়ার জন্য কিডনিকে বেশি খাটতে হয়।

৪. চামড়া শুকিয়ে যাওয়া এবং চুলকানি দেখা দেওয়া: রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে না হওয়ার কারণে ত্বক শুকিয়ে যায় দ্রুত এবং শুষ্কতার কারণেই ত্বকে চুলকানির অনুভূতি হয়।

৫. দৃষ্টি অস্পষ্ট হয়ে আসা: দীর্ঘদিন হাই ব্লাড সুগার থাকলে চোখের দৃষ্টি অস্পষ্ট হয়ে আসে।

৬. কোনও ঘা বা ক্ষত সারতে সময় নেওয়া: ব্লাড সুগার বৃদ্ধি পেলে রক্তসঞ্চালনের স্বাভাবিকতা ব্যাহত হয়।

৭. ফাংগাল ইনফেকশন: ব্লাড সুগার বৃদ্ধি পেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি