মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুধকে গিলে ফেলবে সূর্য!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

171533_112

পূর্বাশা ডেস্ক:

বুধের শরীরের ‘রক্ত’ খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। ফলে, চামড়া কুঁচকে যাচ্ছে বুধের! তার চেহারাটা হয়ে যাচ্ছে আরো ছোটখাট। গায়ে-গতরের দিক থেকে এই সৌরমণ্ডলের সবচেয়ে ‘হীনবল’ গ্রহ বুধ যত দিন যাচ্ছে, ততই হয়ে যাচ্ছে আরো বেশি ‘পুঁচকে’!
ঠিক যেমন, আমাদে্র বয়স যত বাড়ে, ততই ‘রক্তের জোর’ কমে যায়।একটা শিশুর শরীরে রক্ত যতটা গরম থাকে, কোনো বৃদ্ধের শরীরে তা ততটা থাকে না। আর রক্ত অতটা গরম থাকে বলেই শিশুদের শরীর অতটা তরতরিয়ে বাড়ে। শিশুদের গায়ে-গতরের বাড়-বৃদ্ধির হার জোয়ানের চেয়ে তুলনায় বেশি।
বুধেরও ‘রক্তের জোর’ তেমনই কমে যাচ্ছে, খুব দ্রুত। মানে, তার অন্তরের, অন্দরের (কোর) যে গনগনে আগুনের আঁচ (তাপমাত্রা), তা খুব তরতরিয়ে কমে যাচ্ছে। বুধের ‘ভেতরটা’ উত্তরোত্তর ঠান্ডা মেরে যাচ্ছে। গবেষণাপত্রটি ছাপা হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ।
আর তার ফলে কী হচ্ছে?
জোয়ান বয়সে আমাদের টানটান চামড়া যেমন প্রৌঢ়ত্বে পৌঁছলে একটু একটু করে ঝুলে পড়ে, ঠিক তেমনই বুধের গা-ও (বুধের পিঠ) কুঁচকে ছোট হয়ে যাচ্ছে।পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সব দিকেই।বয়স হলে আমাদের চামড়া যেমন ঝুলে পড়ে, তেমনই বুধের পিঠটাও ভাঁজ খেয়ে তৈরি করেছে বিরাট একটি উপত্যকার। যাকে বলা হচ্ছে, ‘গ্রেট ভ্যালি’। যা আমাদের এই বাসযোগ্য গ্রহে, আমেরিকার আরিজোনায় ‘গ্র্যান্ড ক্যানিয়ন’-এর চেয়েও বড়। আর গভীরতায় বুধের সেই সদ্য হদিশ মেলা উপত্যকাটি পূর্ব আফ্রিকার ‘গ্রেট রিফ্‌ট ভ্যালি’র চেয়েও বেশি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি