বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেদ দ্রুত কমে লাল রঙের ফলে !


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

259401_1
পূর্বাশা ডেস্ক:

শরীরে বাড়তি মেদ ও ওজন নিয়ে চিন্তার শেষ নেই আমাদের। কী খেলে কীভাবে মেদ কমবে এই নিয়ে কত শত পরিকল্পনা। ওজন কমাতে খাওয়া-দাওয়ায় সাবধান থেকেও কোনও সুরাহা হয় না।

শরীর চর্চা ও জিমে গিয়েও মেলে না কোনও প্রতিকার। দিনের পর দিন কসরত করে আশানুরূপ ফল না পেয়ে বার বার নিরাস হতে হয়। বহু চেষ্টার পরও মেদ কমছে না? এ জন্য হাল ছেড়ে দিলে তো চলবে না, আপনাকে চেষ্টা করে যেতে হবে,? তবেই তো মিলবে উপায়!

বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে সঠিক খাবারই পারে আপনার ওজন দ্রুত হ্রাস করতে। ওজন কমানোর জন্য অনেকেই শর্করা জাতীয় খাবার খাওয়ার পরিবর্তে ফল খেয়ে থাকেন। কিছু লাল রঙের ফল আছে, যা আপনার ওজন কমাতে সাহায্য করে। এই লাল ফলগুলো আপনার ডায়েট লিস্টে যোগ করুন আর দ্রুত কমিয়ে ফেলুন আপনার মেদ ও ওজন। আসুন ওই লাল ফলগুলোর সঙ্গে পরিচয় হই :

স্ট্রবেরি : প্রতিদিন এক মুঠো স্ট্রবেরি মেদ ও ওজন কমানোর জন যথেষ্ট। এর ভিটামিন সি, অন্যান্য পুষ্টি উপাদান শরীর কার্যক্ষম রাখে। প্রতিদিন সম্ভব না হলে সপ্তাহে দুই দিন স্ট্রবেরি খাদ্য তালিকায় রাখুন।

আপেল : আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তবে লাল আপেলে এর পরিমাণ বেশি থাকে। এছাড়া লাল আপেলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। জাঙ্ক ফুড খাওয়ার আগ্রহ কমিয়ে দেয়।

আলুবোখারা : মেদ কমাতে আলুবোখারা বেশ কার্যকরী একটি ফল। ভিটামিন, মিনারেল সমৃদ্ধ এই ফলটি আপনাকে কাজের শক্তি দিয়ে থাকে। সকালের নাস্তায় কিছু পরিমাণে আলুবোখারা রাখুন এটি সারা দিনের কাজের শক্তি বাড়িয়ে দেবে।

ডালিম : মেদ ও ওজন কমাতে বেশ কার্যকরী একটি ফল হল ডালিম। ডালিমের অ্যান্টি অক্সিডন্ট শরীরে টক্সিন উপাদান দূর করে খাওয়ার রুচি কমিয়ে দিয়ে থাকে। এর সঙ্গে ডায়াবেটিসসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা দূর করে থাকে।

জাম্বুরা : লো ক্যালরি ফ্রুটের মধ্যে জাম্বুরা অন্যতম। জাম্বুরায় মাত্র ৩৭ ক্যালরি রয়েছে! গবেষণায় দেখা গেছে খাবার খাওয়ার আগে অর্ধেকটা জাম্বুরা খেলে এটি মেটবলিজম বাড়িয়ে ওজন হ্রাস করে থাকে।

চেরি : আপনার মেদ ও বাড়তি চর্বি কমাতে সাহায্য করবে ছোট এই লাল ফলটি। সাধারণত খালি পেটে চেরি খেলে ভালো ফল পাওয়া যায়। এটি রক্তে অ্যাসিডিটির মাত্রা কমিয়ে দেয়। যা বাত, গিঁট এর ব্যথা কমিয়ে দিতে সাহায্য করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি