রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় দেড় কোটি টাকার শাড়ি-মালামাল জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

1479542253স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর উপজেলার তেলকুপা বাজার থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চোরাই মালামাল আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে এসব আটক করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তেলকুপা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় এক হাজার ৫৯০ পিস ভারতীয় শাড়ি, ২৪ পিস লেহেঙ্গা, দুইটি মাইক্রোবাস ও মিনি পিকআপভ্যান পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।

এসব শাড়ি ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি