কামাল হোসেনঃ
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আচরণ ভাল করার আহ্বান জানিয়ে বলেন, ভাল আচরণ করে জনগণের হৃদয়ে নাম লেখান। তবেই সে নাম অক্ষয় হয়ে থাকবে। এই জন্য এখন থেকেই দলের নেতাকর্মীদের তিনি জনগণের দ্বারে দ্বারে যাওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, জনগনের সাথে ভাল আচরন না করলে উন্নয়ন ম্লান হয়ে যাবে। বিলবোর্ড আর পোষ্টার বেশি দেন থাকেনা। এই জন্য জনগনের পাশে থাকুন তাদের খোজ খবর নিন, তাদের খুশি রাখুন। তবেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের সোনালী ফসল ঘরে তুলতে পারবেন। গতকাল শনিবার লাকসাম বাইপাসে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় এমপি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি, আবদুর রহমান এম.পি, খালেদ মাহমুদ এম.পি, অসিম কুমার উকিল এম.পি,মির্জা আজম এম.পি, জাহঙ্গীর কবির নানক এম.পি, কুমিল্লা দক্ষিণ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র প্রফেসর আবুল খায়ের, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, দক্ষিণ জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, পৌর প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, কাউন্সিলর মোঃ শাহ আলম, মোহাম্মদ উল্লাহ, গোলাম কিবরিয়া সুমন, ওমর আলী, শাহ জাহান মজুঃ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আ’লীগ নেতা আলহাজ্ব আবদুল মান্নানসহ পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান-সদস্য, উপজেলা ও পৌরসভা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ওলামালীগ, শ্রমীক লীগ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে ওবায়দুল কাদের সভাস্থলে এসে পৌঁছালে লাকসাম উপজেলা কয়েক হাজার নেতাকর্মী মোঃ তাজুল ইসলাম এমপির নেতৃত্বে তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা নবনির্বাচিত দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।


















































