মাদারীপুরের ডাশার থানার পান্তাপড়া এলাকায় বাস খদে পড়ে দু’জন নিহত হয়েছেন। শিশুসহ নিখোঁজ রয়েছেন অন্তত ৮ জন। এ পর্যন্ত ২০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিস।
শনিবার(১৯ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
ডাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা ঈগল পরিবহন বরিশালের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ভোর পৌণে পাঁচটার দিকে পান্তাপড়া এলাকার তাঁতীব্রিজ পার হওয়ার সময় বাসটি পানিতে পড়ে যায়। এ পর্যন্ত ২০ জন যাত্রী উদ্ধার হলেও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে বাসের ভেতরে কতজন যাত্রী রয়েছেন তা এই মূহুর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এদিকে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।


























































