রকিবুল হাসান রকি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন পালিত হয়েছে। সদর দক্ষিণ ও মহানগর দক্ষিণ যুবদল এবং ছাত্রদলের আয়োজনে জন্ম দিনের অনুষ্ঠান পালিত হয়। রোববার বিকাল ৪টার সময় পদুয়ার বাজার বিশ্বরোডে এক স্থানীয় হোটেলে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সেক্রেটারী মাহবুব চৌধুরী,মহানগর দক্ষিণ বিএনপির সেক্রেটারী মামুনুর রশিদ মজুমদার, বিএনপি নেতা জামাল খায়ের মজু:, মানিক, মহানগর দক্ষিণ যুবদলের সেক্রেটারী হাসান ইমাম মজু:, উপজেলা যুবদলের সমন্বয়ক সায়েম মজু:, উপজেলা ছাত্রদল সেক্রেটারী শাহ আলম,যুবদল নেতা মিজান চৌধুরী, জামাল, টিপু, রোবেল ও দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীর উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মাহফিলের অনুষ্ঠান করা হয়।


















































