এইচ, এম, মহিউদ্দিন : কুমিল্লা পুলিশ লাইন্সে পুরাতন অস্ত্রাগারের ফ্লোরের ৫/৬ ফুট নিচ থেকে ৯শ ৮৫টি গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রাগারের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ কাজের সময় নির্মাণ শ্রমিকরা কর্দমাখা ও মরিচাধরা অবস্থায় এসব গুলির সন্ধান পেলে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে কুমিল্লা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেনকে অবহিত করার পর অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ও এএসপি হেডকোয়ার্টার্স (সদর) ঘটনাস্থলে এসে গোলাবারুদ সমূহ পর্যবেক্ষণ ও গণনা করে কোতয়ালী মডেল থানায় পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে সাধারণ ডায়েরী করেন।
কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে স্বাধীনতার সময়ের এসব গুলি অস্ত্রাগারে রাখা হয়েছে। দির্ঘদিন অযতেœ রাখার ফলে গোলাবারুদ গুলি মাটির নিচে ছাপা পড়ে গেছে।

















































