শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » নারায়ণগঞ্জ সিটির সকল অবৈধ পরিবহন স্ট্যান্ড ১০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ


নারায়ণগঞ্জ সিটির সকল অবৈধ পরিবহন স্ট্যান্ড ১০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৬

1479721171
পূর্বাশা ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভেতরে থাকা সকল ধরনে অবৈধ পরিবহন স্ট্যান্ড ১০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ আদেশ কার্যকর করে আদালতে প্রতিবেদন দাখিল করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রেক্ষিতে, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেব নাথের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। অবৈধ পরিবহন স্ট্যান্ড উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। আবেদনের পক্ষে শুনানি করেন, ব্যারিস্টর নুর-উস সাদিক।
গত ২৮ ডিসেম্বর অবৈধ পরিবহন স্ট্যান্ড উচ্ছেদের জন্য স্থানী প্রশাসনকে চিঠি দেয় সিটি করপোরেশন। কিন্তু ওই চিঠির ভিত্তিতে ব্যবস্থা না নেয়া পরে হাইকোর্টে রিট করা হয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি