শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বাংলাদেশ সীমান্তে ৮শ কিঃমিঃ সীমান্ত সড়ক নির্মান করবে সেনাবাহিনী -কুমিল্লায় ওবায়দুল কাদের


বাংলাদেশ সীমান্তে ৮শ কিঃমিঃ সীমান্ত সড়ক নির্মান করবে সেনাবাহিনী -কুমিল্লায় ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৬

dsc_0378

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সীমান্তে কোন সড়ক নাই। সেনাবাহিনী আগামী বছর থেকে প্রায় ৮শ কিঃমিঃ সীমান্ত সড়কের কাজ শুরু করবে। আমাদের সীমান্তে কোন প্রকার রক্ষা বা প্রাচীর নেই। পৃথিবীর সব দেশে বর্ডারে সড়ক থাকলেও বাংলাদেশে নেই। তাই এ কাজটি আমরা সেনাবাহিনী দিয়ে শুরু করতে যাচ্ছি। যার নকশা চূড়ান্ত করা আছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে বাংলাদেশ সশ¯্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যোগাযোগ মন্ত্রনালয়ের গুরুত্বপুর্ণ পার্টনার সেনাবাহিনী। সড়ক যোগাযোগে যে বিপ্লব ঘটছে তাতে সেনাবাহিনীর ভুমিকা অত্যন্ত গুরুত্বপুর্ন। অন্যান্য মন্ত্রনালয়েও তারা ভূমিকা পালন করে আসছে। আমি সেনাবাহিনীকে স্যালুট করি তাদের শৃংখলার জন্য, যেটা তাদের মধ্যে আছে। এটা প্রতিফলন যদি সব ক্ষেত্রে দেখা যেত তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল রাশেদ আমীন এনডিসি,পিএসসি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন আসনের সংসদ সদস্য,সেনানিবাসের কর্মকর্তাসহ বেসামরিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি