শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে রেল দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশের কেউ নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৬

172258_154

পূর্বাশা ডেস্ক:

ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের কেউ নেই বলে জানা গেছে।

৩৪ ঘন্টা একটানা উদ্ধার অভিযানের পর আজ দুপুর থেকে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপনস ফোর্স (এনডিআরএফ) উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী কানপুরের সন্নিকটে সংঘটিত এই ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫জন। দুর্ঘটনায় আরও শতাধিক যাত্রী আহত হয়েছেন।

দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন-এর মিনিষ্টার (প্রেস) ফরিদ হোসেন বাসস’কে জানিয়েছেন, নিহতদের মধ্যে যে ১১০জনের পরিচয় পাওয়া গেছে তাদের মধ্যে বাংলাদেশের কেউ নেই। বাংলাদেশ হাইকমিশন দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর ভোরে ইন্দোর-পাটনা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি কানপুরের সন্নিকটে ভয়াবহ দুর্ঘটনায় পতিত হলে ১৪টি বগী লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার কোনো সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি