শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ


রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৬

259997_1

পূর্বাশা ডেস্ক

মায়ানমারে রহিঙ্গা মুসলমানদের উপর নির্বিচারে হত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিছিলটি যাত্রাবাড়ীর কুতুবখালী থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান ও শাখা সভাপতি রিয়াজ উদ্দিনের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মহানগরী সেক্রেটারি শাফিউল আলম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসাইন, দফতর সম্পাদক কাজী মাসুম, আব্দুল মাবুদ শিকদার, নুরুজ্জমান প্রমুখ।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মোস্তাফিজুর রহমান বলেন, শান্তিতে নোবেল পাওয়া অং সাং সুচির দেশ মায়ানমারে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চলছে। যা মেনে নেয়া কষ্টকর। অবিলম্বে এ নির্যাতন বন্ধ করুন।

এ সময় মায়ানমারের মুসলমানদের সহায়তায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এর আগে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মায়ানমারে সেনাবাহীনি ও উগ্রবাদী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যার প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি