শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা পুলিশ লাইন্সে ৯শ ৮৫টি গোলাবারুদ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৬

15139365_1516169658409723_456412397_n এইচ, এম, মহিউদ্দিন : কুমিল্লা পুলিশ লাইন্সে পুরাতন অস্ত্রাগারের ফ্লোরের ৫/৬ ফুট নিচ থেকে ৯শ ৮৫টি গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রাগারের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ কাজের সময় নির্মাণ শ্রমিকরা কর্দমাখা ও মরিচাধরা অবস্থায় এসব গুলির সন্ধান পেলে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে কুমিল্লা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেনকে অবহিত করার পর অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ও এএসপি হেডকোয়ার্টার্স (সদর) ঘটনাস্থলে এসে গোলাবারুদ সমূহ পর্যবেক্ষণ ও গণনা করে কোতয়ালী মডেল থানায় পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে সাধারণ ডায়েরী করেন।

15134346_1516168965076459_92647447_n কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে স্বাধীনতার সময়ের এসব গুলি অস্ত্রাগারে রাখা হয়েছে। দির্ঘদিন অযতেœ রাখার ফলে গোলাবারুদ গুলি মাটির নিচে ছাপা পড়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি