মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


পায়ের আঙুলে কলম ধরে পিএসসি পরীক্ষায় রাসেল


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৬

1479713732
পূর্বাশা ডেস্ক:
একটি পা দিয়েই চলছে রাসেল মৃধার জীবন সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধিকতা তাকে দমাতে পারেনি। লেখাপড়ার প্রতি আগ্রহ আর মনের জোরে এবার বাম পায়ে কলম ধরেই ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে শারীরিক প্রতিবন্ধী রাসেল মৃধা।
সোমবার সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিশেষ কৌশলে বেঞ্চের ওপর খাতা রেখে সেখানে বসেই বাম পায়ের দুই আঙুলের ফাঁকে কলম রেখে অন্য সবার সঙ্গে দ্বিতীয় দিনের বাংলা পরীক্ষা দিচ্ছে সে।
রাসেল শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসায় ছাত্র। প্রতিবন্ধী শিক্ষার্থী রাসেল মৃধা (১১) বাড়ি নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লায়। বাবা আবদুুর রহিম মৃধা পেশায় একজন সাধারণ কৃষক।
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হক বলেন, রাসেল ছাত্র হিসেবে মেধাবী। ইসলামী সংগীতেও রয়েছে তার ব্যাপক প্রতিভা। তার জন্য প্রতিষ্ঠান থেকে অনেক সুবিধা দেয়া হয়। ভবিষ্যতে তার জন্য পড়াশুনার বিষয়ে যতটুকু সম্ভব সুবিধা দেয়া হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি