পূর্বাশা ডেস্ক:
নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন দায়িত্বশীল জাতীয় নেতার মতই এই প্রস্তাবনা উপস্থাপন করেছেন। এটিই এখন সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট।
তিনি বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশনেত্রীর এই প্রস্তাবটিকে উপস্থাপন করবেন এবং এই সম্পর্কে আলাপ-আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আশা করছি, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আমাদের এই প্রস্তাব তার কাছে উপস্থাপন করার জন্য তিনি আমাদেরকে সুযোগ করে দেবেন।


























































