শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » সালাউদ্দিন কাদেরের স্ত্রী-পুত্রকে কেন সাজা দেয়া হবে না জানতে চেয়ে রুল


সালাউদ্দিন কাদেরের স্ত্রী-পুত্রকে কেন সাজা দেয়া হবে না জানতে চেয়ে রুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৬

1479809638
পূর্বাশা ডেস্ক:
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় ফাঁসের মামলায় খালাস পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও তার ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কেন সাজা দেয়া হবেনা এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট।
একইসঙ্গে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে। আদেশের কপি পাওয়ার ৬ সপ্তাহের মধ্যে তারা আত্মসমর্পন করতে হবে। আত্মসমর্পন করলে তাদের জামিন বিবেচনা করতে বিচারিক আদালতকে বলা হয়েছে।
এই রায় ফাঁসের মামলার এক আসামির আপিল এডমিশনের শুনানিকালে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ স্বতোপ্রণোদিত হয়ে মঙ্গলবার এ আদেশ দেন।
এছাড়া তাদের খালাস দেয়া নিম্ন আদালতের রায় কেন বাতিল করা হবেনা রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রায় ফাঁসের মামলায় সালাউদ্দিন কাদেরের আাইনজীবী ব্যরিস্টার ফখরুল ইসলাম, ম্যানেজার মাহবুবুল আহসান ও ট্রাইব্যুনালের দুই কর্মচারীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদ কারাদণ্ড দেয় ঢাকা সাইবার ট্রাইব্যুনাল। তবে সালাউদ্দীন কাদের চৌধুরীর স্ত্রী ও পুত্রকে বেকসুর খালাস দেয়া হয়।
সাজার ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মাহবুবুল আহসান। মঙ্গলবার ওই আপিল শুনানির জন্য গ্রহণের আবেদরের উপরি শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনের পক্ষে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী ও শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো.শহীদুল ইসলাম খান।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি